নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় গত ১২ আগষ্ট ফুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ফেন্সি আক্তার (ছদ্মনাম) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
গতকাল ৯ সেপ্টেম্বর কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ১নং আদালতে ভিকটিমের পিতা মোঃ আবদুল লতিফ ওই গ্রামের ইসহাক মিয়ার ছেলে মোঃ মোস্তাকিম( ১৮) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকাল ৩টায় বাদীর শিশু কন্যা ঘর থেকে টিফিন বক্সে করে তার পিতার চা দোকানে খাবার নিয়ে যাওয়ার সময় মাঝ পথে ধর্ষক মোস্তাকিম শিশুটিকে মুখ চেপে ধরে জোড় পূর্বক পুকুর পাড়ে গাছের আড়ালে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটির স্পর্শ কাতর স্হানে কামড়িয়ে জখম করে। শিশুটি চিৎকার করলে ধর্ষক মোস্তাকিম হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে শিশুটিকে ধর্ষক পুকুরের পানিতে ফেলে দিয়ে সে পালিয়ে যায়।
শিশুটি বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় বাড়ীতে গিয়ে তার পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। শিশুর পিতা ঘটনাটি লালমাই থানাকে মোবাইলে জানালে থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এব্যাপারে মেয়েটির পিতা বলেন, ন্যায় বিচার পাওয়ার জন্য আমি আদালতে মামলা দায়ের করেছি।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব বলেন মেয়ের পিতাকে থানায় অভিযোগ দিতে বলা হলেও তিনি তা করেনি।

No comments:
Post a Comment