লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এই কমিটি ঘোষণা করা হয়। স্হানীয় চেয়ারম্যান আবুল বাশার এর সভাপতিত্বে ও মেম্বার মুকসুদ আলীর পরিচালনায় এতে সর্বসম্মতিক্রমে তৃতীয় বারের মতো মেসার্স ফেমাস টেইলার্সের স্বত্বাধিকারী হাজী সিদ্দিকুর রহমানকে সভাপতি, মজুমদার মেডিকেল হলের স্বত্বাধিকারী বাবুল মজুমদারকে সাধারণ সম্পাদক ও নিঝুম মেডিকেল হলের স্বত্বাধিকারী ডাঃ তপন দেকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করে ২১ সদস্যের একটি কার্যকারী পরিষদ গঠন করার ঘোষণা দেয়া হয়।
এই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী লোকমান হোসেন, সফিকুর রহমান, মেম্বার বাহার চৌধুরী, মোঃ মমতাজ উদ্দীন সহ বাজারের সকল ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment