Thursday, 10 September 2020

লালমাইয়ে তুচ্ছ ঘটনা নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ : কুমিল্লার সময়



লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটার মনা মিয়ার ছেলে শরিফুল ইসলামের জমিতে ঘাস কাটে ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে শরবত আলী।
শরিফুল ইসলামের মা মোছনা বেগম শরবত আলীকে কিছু না বলে প্রতিবেশী মৃত ইউনুছের ছেলে কাজী মিজানুর রহমানকে অকথ‍্য ভাষায় গালিগালাজ করে। এই নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটা কাটি হয়। একইদিন রাত ৯টার সময় শরিফুল ইসলাম ও তার দলবল নিয়ে কৌশলে মোবাইলে ডেকে এনে বিবাহ রেজিস্টার করার কথা বলে কাজী মিজানকে বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের সামনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
এতে কাজী মিজানুর রহমানের বাম হাত ভেঙে যায় ও শরীরের বাম অঙ্গ পিটিয়ে জখম করে। তার সঙ্গে থাকা সদর দক্ষিন উপজেলার হরেশপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে আবুল কালাম কেও পিটিয়ে আহত করে। আহত মিজান ও কালামের কাছ থেকে ৮০ হাজার টাকা এবং ২ টি দামী মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় সূত্র আরো জানা যায়, শরিফুল ইসলাম মাদক ব‍্যবসায় জড়িত রয়েছে। 
এব‍্যাপারে শরিফুল ইসলাম বলেন, আমি মাদক ব্যবসার সাথে জড়িত নই, আমার নামে কোন মামলা নেই। আহত করার কথা শিকার করেন। 
মামলা করার প্রস্ততি চলেছে।

No comments:

Post a Comment