লালমাই প্রতিনিধিঃ
আমিষের চাহিদা পুরন ও দেশী মাছ রক্ষার লক্ষ্যে গতকাল রবিবার কুমিল্লার লালমাই উপজেলার উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা মৎস দপ্তর এর আয়োজনে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, জেলা মৎস্য প্রতিনিধি ও চৌদ্দগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মুরাদ হোসেন প্রামাণিক,
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মহিউদ্দিন আহাম্মদ , সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মৎস্য জরিপ কর্মকর্তা সৈকত আহমেদ প্রমুখ । এ সময় উপজেলার ৬টি সরকারি জলাশয়ে ৩৩৪ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।

No comments:
Post a Comment