Tuesday, 19 May 2020

নাঙ্গলকোটে সরকারি ত্রাণ চাওয়ায় অটোরিক্সা চালককে পিটালো ইউপি মেম্বার : কুমিল্লার সময়





নাঙ্গলকোট প্রতিনিধি:   
কুমিল্লার নাঙ্গলকোটে সরকারি ত্রাণ চাওয়ায় আইয়ুব আলী (৪৫) নামের এক অটোরিক্সা চালককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্য ইব্রাহিম খলিল ওরফে মধুর বিরুদ্ধে। মঙ্গলবার (১৯-মে) দুপুরে উপজেলার মক্রবপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই অটোরিক্সা চালক মক্রবপুর গ্রামের আমজাদ মার্কেট এলাকার মৃত. নোয়াব আলীর ছেলে। 
সম্প্রতি ইউপি সদস্য ইব্রাহিম খলিলের বিরুদ্ধে  তার পছন্দের লোকদের মাঝে চাল বিতরণ সহ নানা অভিযোগও উঠে।       
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকলে মক্রবপুর ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়রাম্যান গোলাম মুর্তুজা চৌধুরী মুকুল। সে সহয়তা সামগ্রী জন্য ইউনিয়ন পরিষদে যান অটোরিক্সা চালক আইয়ুব আলী। পরে আইয়ুব    ৭নং  ইউপি সদস্য ইব্রাহিম খলিল ত্রান চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেম্বার   ইব্রাহিম খলিল ও গ্রাম্য পুলিশ মিজানসহ ১০-১২ জন মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
 এ বিষয়ে আহত আইয়ুব আলী বলেন, গত ৪ বছর ধরে একটি বারের জন্য কোন সরকারি সহয়তা পাইনি। লকডাউন থাকার করনে রোডে গাড়ি চালাতে পারিনা। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট থাকার কারণে চাল দেওয়ার কথা শুনে ইউনিয়ন পরিষদের যাই। সেখানে গিয়ে ইব্রাহিম মেম্বারের কাছে গিয়ে ত্রান চাইলে সে তার লোকজন নিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।  
এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম খলিল বলেন, তিনি আর চেয়ারম্যান মিলে পরিষদের কথা বলতেছেন। এ সময় আইয়ুব গিয়ে তার সাথে উচ্চ বক্য করলে তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বাহির করে দি। এর বেশি কিছু না।     
 এ বিষয়ে ইউপি চেয়রাম্যানের গোলাম মুর্তুজা চৌধুরী মুকুল বলেন, তিনি ইউনিয়ন পরিষদের যাওয়ার আগে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এখন স্থানীয় ভাবে এটি মিমাংসা করার চেষ্টা চলছে।            
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,  ঘটনাটি এই মাত্র শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল জানান,  ঘটনাটি শুনেছি। অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অর্থমন্ত্রীর কন্যা নাফিসা কামালের কণ্ঠ নকল করা দুই প্রতারক গ্রেফতার : কুমিল্লার সময়





কুমিল্লার সময় ডেক্স :  
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট কন্যা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামালের কণ্ঠ নকল এবং তার নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি দিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ২ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল গ্রামের এনাম মিয়ার ছেলে মোঃ. শাহীন ও পিরোজপুরের ইন্দুরকানী থানার উমেদপুর গ্রামের শহিদুল ইসলাম খোকনের ছেলে আরিফুল ইসলাম প্রিন্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমীর সমন্বয়ক ও জেলার বরুড়া উপজেলার দীঘলগাঁও গ্রামের বজলুর রহমানের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে নাফিসা কামালের পক্ষে সদর দক্ষিণ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার (১৯ মে) দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ রাতে তামিমের আড্ডায় থাকছেন ওয়াসিম আকরাম

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শাহীন (২৫) ও আরিফুল ইসলাম প্রিন্স (৩০) প্রতারণার মাধ্যমে লোকজনের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে নাফিসা কামালের নাম ও ব্যক্তিগত পরিচিতির তথ্য ব্যবহার করে Nafeesa Kamal NK নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলে। তারা ২০১৯ সালের ১৫ ডিসেম্বর হতে চলতি বছরের গত ১০ মে পর্যন্ত ওই আইডি ব্যবহারের মাধ্যমে নাফিসা কামালের কণ্ঠ নকল করে ভয়েস কল দিয়ে দুস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী প্রদানের কথা বলে নিজেদের বিকাশ নম্বরে টাকা সংগ্রহে প্রতারণা করে আসছিল। এভাবে উক্ত ভুয়া আইডি হতে চট্টগ্রামের হালিশহর এলাকার ওয়াবদা এইচ ব্লকের আর ভবনের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ. এমদাদ চৌধুরীর (৩২) ফেসবুক Emdad Chowdhury নামীয় আইডির ম্যাসেঞ্জারে ভয়েস কল দিয়ে দুস্থদের মাঝে খাদ্য সহায়তার কথা বলে প্রতারণার মাধ্যমে তার (এমদাদ চৌধুরী) নিকট হতে আসামিরা নিজেদের ০১৮১৯-০৪৫০২৯ ও ০১৮৩৮-৪১৩০২৯ বিকাশ নম্বরের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খাদেমুল বাহার বিন আবেদ জানান, ‘জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহীন ও আরিফুল ইসলাম প্রিন্স অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল মহোদয়ের কন্যা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামালের কণ্ঠ নকল করে এবং তার নাম ব্যবহারে ভুয়া ফেসবুক আইডি খোলে প্রতারণার মাধ্যমে নানাজনের নিকট হতে টাকা সংগ্রহ করে আত্মসাতের কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার (১৯ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অসহায় শতবর্ষী বৃদ্ধার পাশেও যুবলীগ : কুমিল্লার সময়



বাহার রায়হান: 
রংমালা বিবি। বয়স ১০০ ছুঁইছুঁই। বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে। স্বামী ও সন্তানরা না থাকায় অসহায় এ বৃদ্ধা করুন পরিস্থিতি পড়েন। করোনাভাইরাস  শুরু হওয়ার পর তার অবস্থা আরো করুন হয়ে উঠে। স্থানীয় মিজানুর রহমান রামে এক যুবক এই বৃদ্ধার করুন অবস্থা তুলে ধরে ফেসবুকে পোস্ট দেন। আর এই পোস্ট দেখে স্থানীয় সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনের নির্দেশে মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমীনের উদ্যোগে তাকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন দারোরা ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুস মিয়া।

মঙ্গলবার সকালে বিষয়টি জানার পরপরই মুরাদনগর যুবলীগ তার অধিনস্থ ইউনিয়ন যুবলীগের মাধ্যমে ওই বৃদ্ধার জন্য খাদ্যসামগ্রী, ইফতারসামগ্রী উপহার পাঠান। এমন উপহার পেয়ে কেঁদে ফেলেন ওই বৃদ্ধা। 

স্থানীয়রা জানান, বৃদ্ধার স্বামী মারা গেছেন প্রায ৪৫ বছর আগে। বর্তমানে তার ছেলে মেয়ে কেউ তার কাছে নেই তবে বেশিরভাগ সময়ই খেয়ে না খেয়ে একা একাই কাটে তার দিন। করোনা পরিস্থিতিতে কেউ সাহায্য সহায়তা না করায় বৃদ্ধাকে কেউ সেভাবে দেখভাল করতে পারে না। এই পরিস্থিতি অসুস্থ বৃদ্ধা সমস্যায় পড়ে যান। স্থানীয় জনপ্রতিনিধিরা জেনেও তার পাশে দাঁড়ায়নি। হতদরিদ্রের মানবিক নগদ অর্থ প্রদান প্রকল্পেও তার নাম নেই। বৃদ্ধার অভিযোগ, ইউপি সদস্যরা এ পর্যন্ত তার কোন খোজঁখবরও নেয়নি।

বৃদ্ধার অসহায়ত্বের বিষয়টি ফেসবুকে তুলে ধরে পোস্ট দেন স্থানীয় এক যুবক। একজন সাংবাদিক ওই বৃদ্ধার বিষয়টি মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনে দ্রুত সাড়া দেন মুরাদনগর থানা যুবলীগ। স্থানীয় সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনের নির্দেশে মুরাদনগর থানা যুবলীগ দারোরা ইউনিয়ন যুবলীগের মাধ্যমে দুপুরের আগেই নানা রকম খাদ্যসামগ্রীর পাশাপাশি ইফতার সামগ্রী উপহার হিসেবে পাঠান।

বৃদ্ধার বাড়িতে যাওয়ার রাস্তায় হঠাৎ এমন উপহারসামাগ্রী পেয়ে ভীষণ খুশি হন ওই বৃদ্ধা। তিনি এমপি ইউসুফ হারুন ও তার পরিবারপরিজনদের জন্য দোয়া করেন।

দারোরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কুদ্দুস মিয়া বলেন, 'করোনার কারণে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে বয়স্করা কষ্টে আছেন। বৃদ্ধার বিষয়টি জানতে পেরে ভীষণ কষ্ট লাগে। তাই এমপি সাহেবের নির্দেশে তার জন্য কিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছি। উনার খোঁজ খবর রাখা হচ্ছে। ইনশাআল্লাহ তার পাশে থাকবে মুরাদনগর থানা ও দারোরা ইউনিয়ন যুবলীগ।

এনজিও কর্মী নিখোঁজ,পরিবারের দাবি অপহরণ : কুমিল্লার সময়






লালমাইপ্রতিনিধি :  
লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের রেজাউল করিমের স্ত্রী ও ব্র্যাক-এর মনোহরগঞ্জের আশিরপাড় শাখার কর্মসূচি সংগঠক (পিও) ফাতেমা আক্তারকে (২৫) গত দুইদিন ধরে পাওয়া যাচ্ছে না। রবিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় সোমবার ব্র্যাক আশিরপাড় শাখার ব্যবস্থাপক (দাবি) মো. নুরুজ্জামান কুমিল্লার লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির বিবরনে জানা যায়, ১৭ মে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই কর্মসূচি সংগঠক অফিসে এসে হাজিরা খাতায় দস্তখত করেন এবং শাখা ব্যবস্থাপককে বলে চিকিৎসকের কাছে যাবেন বলে বেরিয়ে পডেন। পরে তিনি লালমাই উপজেলার ভূশ্চিতে অবস্থিত ব্র্যাকের অপর একটি শাখায় তার এফডিআর টাকা উত্তোলণের জন্য সেখানে যান। সেখান থেকে এফডিআরের টাকা উত্তোলণ করতে না পারায় সহকারী ব্যবস্থাপকের সহায়তা চেয়ে মুঠোফোনে যোগাযোগও করেন। কিন্তু সেখান থেকে বের হওয়ার পর তার মুঠোফোনটিতে কোনো কল প্রবেশ করা যায়নি। অনেক চেষ্টা করেও আর যোগাযোগ করা যায়নি। এটি বন্ধ হয়ে যায়।

ব্রাকের আশিরপাড় শাখা ব্যবস্থাপক (দাবি) মো. নুরুজ্জামান জানান, ওই নারি কর্মী ব্র্যাকের মনোহরগঞ্জের আশিরপাড় শাখা কার্যালয়ে আগে ওই প্রতিষ্ঠানের ভূশ্চি শাখায় কর্মরত ছিলেন। ওই সময় সেখানে তিনি একটি এফডিআর হিসাব খোলেন। ওইদিন তিনি চিকিৎসক দেখানোর কথা বলে বের হলেও মূলত এফডিআর এর টাকা উত্তোলনের জন্যই ভূশ্চিতি গেছেন। কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম-কানুনের কারণে টাকা উত্তোলণ করতে পারেনি। হঠাৎ তিনি এভাবে নিখোঁজ হবেন। বিষয়টি ভাবতেই অবাক লাগছে। তার ধারণা হয়তো কোনো দুর্বৃত্তের দল তাকে অপহরণ করছে।

এদিকে নিখোঁজ ফাতেমার স্বামীর পরিবার সূত্রে জানা গেছে, তার স্বামী একজন বাক প্রতিবন্ধী। তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের এবং মধুর। তাদের বিয়ের বয়স ৬/৭ বছর। তাদের একটি সন্তানও রয়েছ।

ফাতেমার দেবর মো. হারুন অর রশিদ সৈকত বলেন, একই উপজেলার বাগমারার বেতাগাঁও গ্রামের দিনমুজর মো. শাহ আলমের মেয়ে ফাতেমার সঙ্গে ২০১১ সালের ২৭ অক্টোবর তার ভাই বাক প্রতিবন্ধী মো. রেজাউল করিম রাসেলের বিয়ে হয়। তাদের ৬ বছর বয়সী একটি কণ্যা সন্তান রয়েছে। ভাই বাঁক প্রতিবন্ধী হলেও কখনো তাদের সংসার জীবনে একটু ঝগড়া-বিবাদও হয়নি।

অপরদিকে মেয়ের সন্ধান না পেয়ে ডুঁকরে ডুঁকরে কাঁদছে ফাতেমার দিনমুজুর বাবা শাহ আলম। মেয়ের শোকে বার বার মু্র্ছা যাচ্ছেন হতভাগী মা।

এই ব্যাপারে লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব ব্র্যাকের ওই নারি কর্মীর নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) ভূক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার সন্ধানের ব্যাপারে জোর চেষ্টা চলছে।

Monday, 18 May 2020

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান: ১৪ জেলায় ৭ নম্বর বিপদ সংকেত : কুমিল্লার সময়




ডেস্ক রিপোর্ট :  ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ঘূর্ণিঝড় আম্ফান অতিক্রমকালে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলায় এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে অতিসত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেল ৩টার তথ্য বিশ্লেষণ করে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


 
তাতে আরও বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বর্তমানে পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আজ বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে (মঙ্গলবার) শেষরাত থেকে ২০ মে (বুধবার) বিকেল/সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

  চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়টির ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রায় সমপরিমাণ গতিবেগ নিয়ে ২০০৭ সালে বাংলাদেশে আঘাত হেনেছিল ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। অর্থাৎ বলা যায়, সিডরের সমপরিমাণ গতিবেগ নিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে আম্ফান।

ঘূর্ণিঝড় আম্ফানের কারণে ঝড়ো হাওয়া এবং হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এজন্য বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হলে তা দ্রুত কাটার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভয়াবহ এ ঘূর্ণিঝড়টি দু-একদিনের মধ্যেই আঘাত হানতে পারে, এমন সম্ভাবনা থেকে দেশের বিভিন্ন জেলায় সাইক্লোন সেন্টার প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হতে পারে। 

লাকসামে ২২ জনের করোনা সনাক্ত এক পরিবারের ৫ জন : কুমিল্লার সময়





লাকসাম প্রতিনিধি :
হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। তারপরও সকল দোকানপাঠ খোলা। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই মহামারী আকার ধারণ করবে করোনা ভাইরাস সংক্রমণ। কুমিল্লার লাকসামে চট্টগ্রাম ফেরত এক ব্যবসায়ির পরিবারের ৫ সদস্যের করোনা সনাক্ত হয়েছ। এনিয়ে উপজেলায় মোট ২২জনের করোনা সনাক্ত হলো। আজ সোমবার এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আলী।
লাকসাম উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা জানান, চট্টগ্রাম ফেরত ওই ব্যবসায়ীর প্রথমে নমুনা সংগ্রহ করলে তা পজেটিভ আসে। পরে পরিবারের বাকী পাঁচ সদস্যের নমুনাও সংগ্রহ করা হয়। আজ সোমবার তাদের সকলের রিপোর্ট পজেটিভ আসে। এদের মধ্যে রয়েছে ওই ব্যবসায়ীর স্ত্রী, তিন কন্যা ও এক ছেলে।
এদিকে স্বেচ্ছায় নমুনা দেয়া লাকসামের পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার দুই জনের করোনা পজেটিভ আসার বিষয়টিও নিশ্চিত করেছেন লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় সূত্র জানায়, দুই সপ্তাহ আগে চট্টগ্রাম থেকে লাকসামের বাসায় আসেন ৫৫ বছর বয়সী ওই ব্যবসায়ী। গত বৃহস্পতিবার তিনি তার শরীরে করোনা উপসর্গের বিষয়টি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে অবহিত করে। পরে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেন। পরদিন শুক্রবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসলে তার পরিবারের বাকী পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

লালমাইয়ে ভূলইন দক্ষিণ ইউনিয়নের ইমামদের ঈদ উপহার দিল ইউনিয়ন ছাত্রলীগ : কুমিল্লার সময়



 

মাসুদ রানা: 
সার বিশ্ব করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থবির হয়ে আছে, ইতিহাসের সব চেয়ে বড় মহামারি করোনা ভাইরাস, আতংকে আছে সারা বিশ্বের মানুষ, দেশের ক্লান্তি লগ্নে  যখন চারিদিকে লকডাউন অচল অবস্থা, ঘর বন্ধি মানুষ তখনি ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ৪ নং ভূলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ। করোনা প্রাদুর্ভাব থেকে মাক্স বিতরন, হেন্ডি ওয়াশ, মসজিদ পরিষ্কার, গরীব কৃষকের ধান কাটা ইত্যাদি সেবা মূলক কাজ করে আসছেন সংগঠনটি, আজ ১৮ই মে সোমবার ইউনিয়নের প্রায় ১০০ টি মসজিদের ইমাম সাহেবদের কে ঈদ উপহার বিতরন করেন তারা। জানাযায়, অনলাইন ভিত্তিক মানবতার কল্যাণ নামক একটি গ্রুপের মাধ্যমে দেশ ও বিদেশে  অনেকের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। আর্থিক অনুধান প্রদান কারীদের মধ্যে উপজেলা আ' লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন মজুমদার, সৌদি প্রবাসী জেদ্দা আ' লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মানুষ মানুষের জন্য এই শ্রোগ্রানকে সামনে রেখে কাজ করেন খলিলুর রহমান মজুমদা, প্রবাসী হালিম, কুয়েত প্রবাসী আবদুল মান্নান, প্রবাসী শাহজান, আবদুল্লাহ মীর সাব্বির, সহিদুল্লাহ, সোহেল, আবদুল কাদের রিপন, আউয়াল সহ আরো অনেকে আর্থিক সাপোর্ট দিয়েছেন বলে জানাযায়। গ্রুপের এডমিন ভূলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক , প্রভাষক আমান উল্যাহ আমান বলেন, আমরা মানবতার কাজে পূর্বের ন্যায় আজকেও ইমাম সাহেবদেরকে ঈদ উপহার সামগ্রী দিচ্ছি আমাদেরকে সর্বক্ষণ উৎসাহ ও আর্থিক সহযোগিতা করেছেন বৃহত্তর ভূলইন ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলা আ' লীগের সহ সভাপতি' ইব্রাহীম খলিল মজুমদার ও বৃহত্তর ভূলইন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আ' লীগের সদস্য  মুজিবুর রহমান মুজিব।
উপহার সামগ্রী মধ্যে রয়েছে সেমাই, চিনি, তেল, নারিকেল, পেঁয়াজ, আলু ও চিনিগুড়া চাউল। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ঈদ উপহার উপহার সামগ্রী পৌছে দিয়েছে ছাত্রলীগ। বিতরন কার্য উদ্বোধন করেন উপজেলা আ' লীগের সদস্য মুজিবুর রহমান মুজিব। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ' লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল বাশার , ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুজামান লিটন মজুমাদর। ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শাহজাহান, যুগ্ন আহবায়ক ও লালমাই প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কাজী মাসুদ রানা, যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন, যুগ্ন আহবায়ক মাছুম বিল্লাহ, ছোট শরীফপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শাহরুখ, সাইফুল। ছোট শরীফপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুল ইসলাম রুবেল প্রমুখ। সবশেষ দেশের সকল মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। 
দেশের দুর্যোগ মূহর্তে ছাত্রলীগ নেতাদের এমন উদ্যেগের প্রশংসা করছেন এলাকাবাসি।