Tuesday, 17 March 2020

লাকসামে মুজিব শতবার্ষিকীতে কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ: কুমিল্লার সময়






লাকসাম প্রতিনিধি : শতাব্দীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লাকসাম কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শত শত রোগীর মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার লাকসাম রেলওয়ে এ. মালেক ইনস্টিটিউশন (রেলওয়ে হাই স্কুলে) দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। ডা. ফজলুল কাদের, ডা. মেহেদী হাসান রয়েল সহ পাঁচ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
লাকসাম কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক লুৎফুল হাছান, সহ-সভাপতি আবুল কালাম ও সাংগঠনিক সম্পাদক স্বপন রায় এর তত্ত্বাবধানে শত শত রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও লাকসাম রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাছান আহমেদ পলাশ, বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

লালমাইয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত : কুমিল্লার সময়





মাসুদ রানা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি ইতিহাসের মহা নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর  আজ ১৭ই মার্চ লালমাই উপজেলা পরিষদের  অস্থায়ী কার্যালয়ের মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলার পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বিকম,  নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত,  অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান,
লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব, উপজেলা আ'লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, সদর দক্ষিণ উপজেলা আ' লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন অপু, বাগমারা (উঃ) ইউনিয়ন আ' লীগের সভাপতি শামছুল হক ও উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, সদস্য এমদাদুল হক মজুুমদার প্রমূখ, যুবলীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদর (দঃ) উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, যুগ্ন আহবায়ক এড. জাহাঙ্গীর আলম, বাগমারা (দঃ) ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাউসার মোর্শেদ, বাগমারা (উঃ) যুবলীগের সাধারন সম্পাদক সঞ্জয় শর্মা, বাগমারা (দঃ) ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোহন প্রমূখ । লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার এর নেতৃত্বে প্রেস ক্লাবের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাস বাংলা'র সম্পাদক ও সদস্য অধ্যাপক আলমগীর হোসেন অপু, প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান মজুমদার ও মো: মোতালেব হোসেন মোতালেব,
দপ্তর সম্পাদক মাসুদ রানা, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন, সহ শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক নাসির প্রমুখ। সহ সরকারি বেসরকারি অন্যান্য কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরক্ষণে লালমাই উপজেলা আ' লীগের কার্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় এবং এতিম শিশু সহ সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।

মুজিব শতবর্ষে লালমাই প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি: কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লালমাই প্রেস ক্লাবের সভাপতি ডঃ শাহজাহান মজুমদার এর নেতৃত্বে আজ
মঙ্গলবার সকাল ১০ টায়  উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক ও প্রেস ক্লাবের সদস্য  অধ্যাপক আলমগীর হোসেন অপু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মজুুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদস্য মোতালেব হোসেন, যুবনেতা এড. জাহাঙ্গীর আলম ও কাউসার মোর্শেদ, প্রেস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সহ শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, লালমাই বার্তা এবং আজকের লালমাই সম্পাদক মোহাম্মদ নাছির আহাম্মেদ, সাংবাদিক মোস্তফা কামাল মজুুমদার ও সাংবাদিক মো: আনোয়ার হোসাইন প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি শেষে লালমাই প্রেস ক্লাব এর সভাপতির নেতৃত্বে উপজেলা প্রশাসনের প্রদর্শিত বঙ্গবন্ধুর জীবনের উপর প্রকাশিত দেয়ালিকা পরিদর্শন করেন।

Monday, 16 March 2020

লাকসাম পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 'কিংবদন্তি’ শীর্ষক দেয়ালিকা : ‘বঙ্গবন্ধুকে’ শ্রদ্ধার সাথে স্মরণ : কুমিল্লার সময়



আগামীকাল ১৭ মার্চ মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে প্রশাসন, রাজনীতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধার সাথে ইতিহাসের মহানায়ককে স্মরণ করার প্রস্তুতি সম্পূর্ণ করেছে।
করোনা ভাইরাসের কারণে সরকারী ভাবে সকল জমায়েত নিষিদ্ধ । সরেজমিনে আজ সোমবার গিয়ে দেখা যায় লাকসাম পৌরশহরের ঐতিহ্যবাহী পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে বঙ্গবন্ধু প্রেমি শিক্ষার্থীদের ব্যতিক্রম আয়োজন সকলের দৃষ্টি কেঁড়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছে গল্প, কবিতা, রচনা যা দেয়ালিকায় স্থান পেয়েছে। ‘কিংবদন্তি’ শীর্ষক দেয়ালিকায় দুই পাশে বঙ্গবন্ধুর ছবি দেয়ালিকাটির সৌন্দর্য ও গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। এছাড়াও, দেয়ালিকায় রয়েছে- মুক্তিযোদ্ধা, জাতীয় স্মৃতিসোধ, শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দৃশ্য সহ বিভিন্ন ধরনের ছবি। ক্ষুদে শিক্ষার্থীদের সাজানো রং-বেরংয়ে দেয়ালিকাটি যেন শিল্পীর তুলির আঁছড়ে আঁকা।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মতে, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষ জাতির পিতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। লাকসাম পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে কতটুকু শ্রদ্ধা করে-ভালোবাসে, বঙ্গবন্ধু সম্পর্কে কে কতটুকু জানে তার বহিঃপ্রকাশ দেখিয়েছে ‘কিংবদন্তি’ নামক দেয়ালিকায়।
ক্ষুদে শিক্ষার্থীদের এমন প্রয়াসে অভিভূত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল আলিম দিদার, প্রধান শিক্ষিকা সম্পা রাণী, সহকারী শিক্ষক শাহ আলম, আকরামুল হক মুন্না সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
আজ বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে দেয়ালিকাটির মোড়ক উম্মোচনের পর উপজেলা পরিষদে তা প্রদর্শন করা হয়।

Saturday, 14 March 2020

কুমিল্লা ফান টাউনে বাংলাদেশ বি পজেটিভ রক্তের বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত: কুমিল্লার সময়




 
মাসুদ রানা:একের কাঁদে অন্যের হাত রক্তের বাঁধনে টিকে থাক এই শ্লোগান সামনে রেখে সারা বাংলাদেশের বি- POSITIVE রক্তের গ্রুপ বন্ধুদের মিলন মেলার আয়োজন করা হয়। সকল রক্তের যুদ্ধাদের সাথে অনলাইন ভিত্তিক একটি ফেইজবুক গ্রুপের মাধ্যমে আর এইচ রাজিব, মোঃআল আমিন, এসএম দেলোয়ার, তাহমিনা প্রিয়া যেগাযোগ করেন ও ১৩ মার্চ ২০২০ এ কুমিল্লা ফান টাউনে মিলন মেলার আয়োজন করেন। সকাল ১১ টায়  শাহনাজ সন্ধ্যা ও তাহমিনা প্রিয়া উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরু করেন।  
শুভেচ্ছা বক্তব্য রাখেন আসাদুল হাসান ৬০ তম রক্ত ডোনেট,জেসমিন জেমি, রাকিবুল ইসলাম শান্ত ও সাইফুল ইসলাম রাজু। সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন তাইমুন, রাকিব,রহুলওল্লাহ, এমরান, হযরত আলী, সাল্লাউদ্দিন সভাপতি অগ্রদুত সামাজিক সংগঠনও নাছির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইন্জিনিয়ার মোঃ জাকির হোসেন মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক ড্রিম হাউজ ডেভোলেপার কোম্পানী লিঃ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইফতিকার হোসেন,  জিএম ফান টাউন কুমিল্লা, অারো ছিলেন লাকি মজুমদার - আইনজীবি ও উপদেষ্টা সেবা সেচ্ছাসেবী সংগঠন, এফ ডি হেলাল বিজিবি, নীলফামারী, কাজী মাসুদ রানা দপ্তর সম্পাদক লালমাই প্রেস ক্লাব, মহিউদ্দিন আকাশ, সম্পাদক আকাশ টিভি২৪, রিপোর্টার দৈনিক আমাদের কুমিল্লা ও আল্ আমিন শাহেদ দৈনিক দেশকাল।
 অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা হতে বি পজেটিভ রক্তের বন্ধুরা একত্রিত হন ও হাতে হাত রেখে রক্ত দিয়ে সবাইকে সহযোগিতা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। বক্তব্য লালমাই প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহবান জানান ও রক্ত দানে সামাজিক সচেতনতা বৃদ্ধির কথা বলেন। প্রধান অতিথি বলেন সবাইকে রক্ত দেওয়ার জন্য আগ্রহ তৈরী করাবেন এবং সবার পাশে থাকবেন। 
৬০ তম রক্ত ডোনেন্ট আসাদুল হাসান ও ৫৮ তম রক্ত ডোনেন্ট ইখতেয়ার হোসেন রুবেল, ১৬ তম ডোনেট কাজী মাসুদ রানা, উদ্যেগতা হিসাবে রাজিব, আল্ আমিন, তাহমিনা প্রিয়া ও দেলোয়ার হোসেন সবাইকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। পরিশেষে রক্তের বন্ধুরা গান পরিবেশন করেন ও মোবাইলে সেলফি তুলে সবাই আনন্দ উল্লাস করেন।

Thursday, 12 March 2020

লালমাইয়ে জামিরা মহিলা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত : কুমিল্লার সময়



 

প্রদীপ মজুমদার:কুমিল্লার লালমাইয়ে গতকাল বৃহস্পতিবার জামিরা মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সফিকুর রহমান মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী একান্ত সচিব কে.এম. সিংহ রতন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও পরতি ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 
 একরামুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুল খালেক মজুমদার, প্রেস ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান,সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোঃ রুহুল আমিন, জামুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান মুজিব, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভূট্টু,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী, ভুলইন দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক হারুনুর রশিদ,
যুবলীগের ভুলইন দক্ষিণ ইউনিয়ন যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন ছাত্রনেতা হান্নান মিয়াজী প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। 

Tuesday, 10 March 2020

লালমাইয়ে করোনা আতঙ্কে বাড়ছে মাস্কের দাম: কুমিল্লার সময়

 



লালমাই প্রতিনিধি : বাংলাদেশে করোনাভাইরাসে তিনজন রোগী আক্রান্ত হওয়ার ঘোষণার পর সারাদেশের ন্যায় কুমিল্লার বৃহত্তর লালমাই, সদর দক্ষিণেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ আতঙ্কের মাঝে অতি উৎসাহী কিছু লোক ছড়াচ্ছে নানা গুজব। ফার্মেসি,কসমেটিকস,গার্মেন্টস দোকানে দফায় দফায় বাড়ছে মাস্কের দাম। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার করে জানিয়েছেন, করোনা আতঙ্কে অযথা মাস্ক পরে ঘুরে বেড়ানোর প্রয়োজন নেই।

মাস্ক পরবেন শুধু রোগী ও তার চিকিৎসায় নিয়োজিত কর্তব্যরত চিকিৎসক।  
গত রবিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) বাংলাদেশের তিনজন করোনা রোগী সনাক্তের বিষয়টি নিশ্চিত করে।

সারাদেশের ন্যায় বৃহত্তর লালমাই (, লালমাই, সদর দক্ষিণ ) এখন আলোচনার বিষয়বস্তু ‘করোনাভাইরাস’।


করোনা নিয়ে একদিকে জনমনে আতঙ্ক অন্যদিকে অতিউৎসাহী কিছু মানুষ ছড়িয়ে দিচ্ছেন নানা গুজব। লালমাই, সদর দক্ষিণের বিভিন্ন বাজারের ফার্মেসী, কসমেটিকস ও গার্মেন্টস দোকানগুলোতে বিপুল পরিমাণে মাস্ক বিক্রি হচ্ছে। ৫, ১০, ২০ টাকার মাস্ক ৩০, ৪০, ১০০ টাকা হারে বিক্রি হচ্ছে। এ নিয়ে অনেক ক্রেতা ক্ষোভ প্রকাশ করেছেন।  
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়াশীষ জানান, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নয়।

এ রোগের উপসর্গ তথা জ্বর, গলাব্যাথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। যারা বিদেশ থেকে আসবেন তাদেরকে ১৪ দিন আলাদা কক্ষে থাকতে হবে। লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে খুব শীঘ্রই করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য ওয়ার্ড প্রস্তুত রাখা হবে। কারো মধ্যে উপসর্গ দেখা দিলে সাথে সাথে রুগীকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।