Wednesday, 1 April 2020

অর্থমন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ: লালমাইয়ে ৩ হাজার গরীব-অসহায় পরিবার পাচ্ছে খাদ্যসামগ্রী : কুমিল্লার সময়


 
প্রদীপ মজুমদার : লালমাইয়ে ৩ হাজার গরীব, অসহায় মানুষের মধ্যে পৌছে দেয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি’র প্রশংসনীয় উদ্যোগে বুধবার থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে এসব খাদ্যসামগ্রী।
জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে সারাদেশের ন্যায় লালমাইতে শ্রমজীবি মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। এছাড়াও স্বল্প আয়ের মানুষ, ভিক্ষুক, ছিন্নমুল ও পথশিশুদের দুর্দিন যাচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি লালমাইয়ের সমস্যাগ্রস্ত মানুষের কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের তাদের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে অর্থমন্ত্রী  সহ লালমাই উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, একান্ত সহকারী সচিব, ভাইস- চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে ফান্ড গঠন করে ৩ হাজার গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।
গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর লালমাই উপজেলার  ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রামে সমস্যাগ্রস্ত মানুষদের বাড়ি বাড়ি এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে প্রদত্ত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল ১০ কেজি, তেল ২ লিটার,  আলু ৩ কেজি, মোসারী ডাল এক কেজি, লবণ ১কেজি ও সাবান ১টি। প্যাকেট আকারে একসাথে কমপক্ষে ১০দিনের খাদ্যসামগ্রী পেয়ে খুশি গ্রামীন জনপদের প্রতিটি সুবিধাবঞ্চিত পরিবার।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম , উপজেলা নির্বাহী অফিসার  কে.এম ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হামিদ, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন, আওয়ামী লীগ সহ- সভাপতি রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
একসাথে লালমাইয়ের ৩ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে কমপক্ষে ১০দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন স্থাণীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

লাকসামে নিরাপদ দূরত্ব মানছে না মানুষ : কুমিল্লার সময়



লাকসাম প্রতিনিধি : করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন সামাজিকভাবে নিরাপদ দূরত্বে  থাকার জন্য গণবিজ্ঞপ্তি প্রচার করলেও অনেকেই তা মানছেন না। সরজমিনে গিয়ে দেখা যায়  উপজেলার দৌলতগঞ্জ বাজার(লাকসাম), লাকসাম জংশন বাজার, দরবেশ পাড়া বাজার, চুনাতি বাজার, মিশ্রী, মুদাফরগঞ্জ বাজার, নরপাটি বাজার, ফুলগাঁ বাজার সহ মফস্বলের দোকানপাঠ গুলোতে এ নিয়মের বালাই নেই। এছাড়া সুযোগ বুঝে বিকাল ও সন্ধ্যায় কিছু কিছু মোড়ে ও পাড়া মহল্লায় নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলছে আড্ডা। উপজেলা প্রশাসন  সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী মাইকিংয়ের মাধ্যমে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়ে যাচ্ছে।
এইসব নির্দেশনা অমান্য করে মানুষ হরহামেশাই একত্রিত হচ্ছেন পাড়া মহল্লায়।   যা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে জানান এলাকার সুধী সমাজ। 

লালমাইয়ে একটি গ্রাম লকডাউন করলো যুব সমাজ : কুমিল্লার সময়





প্রদীপ মজুমদার : লালমাই উপজেলার একটি গ্রাম স্থানীয় যুবকদের উদ্যোগে করোনা ভাইরাস হতে রক্ষা পেতে লকডাউন করে রাখা হয়েছে। আজ বুধবার পেরুল উত্তর ইউনিয়নের ছোট হাড়িগিলা লকডাউন করা হয়। ওই গ্রামের সকলকে সুরক্ষিত রাখতে এই উদ্যোগ।

সরেজমিনে দেখা যায়, ছোট হাড়িগিলা গ্রামের প্রবেশমুখে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। ব্যারিকেডের বাঁশের ওপর লেখা ‌লকডাউন সচেতন যুব সমাজের উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য বহিরাগতদের প্রবেশ নিষেধ।' প্রশাসন, গণমাধ্যম ও মেডিক্যাল টিম এর আওতামুক্ত থাকবে। সচেতনতামূলক এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পয়েন্টে পয়েন্টে বসেছে পাহারা। ছোট হাড়িগিলা যুব সমাজের অন্যতম সদস্য মাহবুবুর রহমানের সহ পালাক্রমে গ্রামের যুবকরা দায়িত্ব পালন করছে এ কাজে। এলাকার বাইরের কেউ প্রবেশ করতে চাইলে তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে। আর এলাকার যারা প্রয়োজনীয় কাজে বাজার কিংবা অন্যত্র থেকে ফিরছেন, তাদের প্রবেশ করানোর পর জীবাণুমুক্ত করে গ্রামে প্রবেশ করতে দেয়া হয়। প্রবেশমুখ গুলোতে ও ওই গ্রামে জীবাণুনাশক ছিটানো সহ গ্রামের প্রত্যেক ঘরে ঘরে সচেতনতা মূলক লিফলেট বিতরণ, মাক্স বিতরণ, সহ ৮ টি হাত ধোয়ার বেশিন স্হাপন করেন গ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টে।অচিরেই তারা অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণের  পরিকল্পনা রয়েছে বলে জানান কয়েকজন।

ওই গ্রামের বাসিন্দা আইউব আলী বলেন এই এলাকার বাসিন্দা অমি নিজেদের সুরক্ষায় কয়েকদিন যদি বের না হয়ে থাকতে হয়, তাহলে সেটি মেনে চলতে কোনও ক্ষতি নেই। আমাদের এলাকার যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে সেটি প্রতিবেশী ও স্থানীয়দের জন্য ইতিবাচক।


যুব সমাজের আইকন মাহাবুব বলেন, ‌'নিজেদের সুরক্ষার জন্য গ্রামবাসী ভালো উদ্যোগ নিয়েছে।' গ্রামবাসীর কোনও সংকট সৃষ্টি হলে তা সমাধানের জন্য প্রশাসনের সহযোগিতা নেওয়ার অনুরোধ করেন তিনি।

তিতাসে আওয়ামী লীগের উদ্যোগে ৪০টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ





ডেস্ক রিপোর্ট :
কুমিল্লার তিতাসে উপজেলার মাছিমপুরে আ'লীগের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া জনসাধারনের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। 
গতকাল ৩০ মার্চ ২০২০খ্রি. রাত ৮ টায় কলাকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাছিমপুর গ্রামে এই খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়।  
কলাকান্দি ইউনিয়ন যুবলীগের  সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুল, কুমিল্লা  উত্তর জেলা  বঙ্গবন্ধু যুব পরিষদের অন্যতম সদস্য, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হালিম সৈকত, ৩নং ওয়ার্ড আ'লীগের সভাপতি আঃ রহমান, অরুণ দাস, যুব মহিলা লীগের সুখী আক্তার,  আলমগীর হোসেন ও মোঃ বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত থেকে ৪০ জন পরিবারের সদস্যদের মধ্যে ৮ টি পদের সমন্বয়ে একটি প্যাকেজে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। 
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সিআইপি সেলিমা আহমাদ মেরী ও তিতাস উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন  সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় তিতাস উপজেলা পরিষদ,  তিতাস উপজেলা প্রশাসন ও তিতাস থানার সকল কর্মকর্তা ও  কর্মচারীদের অর্থায়নে এই খাদ্য সামগ্রীর আয়োজন করা হয়। 
৫ নং কলাকান্দি  ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারের নেতৃত্বে ইউনিয়নের সকল ওয়ার্ডে ৩০০ প্যাকেট খাদ্য সামগ্রী  বিতরণ করা  হয়।  জনসংখ্যার সংখানুপাতে ৯ টি ওয়ার্ডে এই তিনশ প্যাকেট পৌছে দেয়া হয়। জনসংখ্যার হারে ৩নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী প্রাপ্য হয় ৪০ প্যাকেট।

সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসী নাবিল গ্রেফতার : কুমিল্লার সময়





ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি 
ভোলারপ্র‌সাসনের কর্মকর্তাদের  প্রতি। সাংবাদিক নির্যাতনের মতো জঘন্য বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভোলায় একটি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আপনারা। এটি একটি আন্দোলনের সফলতা।
ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের সাধারন সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলামসহ আন্দোলনে সামিল হওয়া আমার প্রানের স্পন্দন দেশের সকল সাংবাদিক বন্ধুদের। আমরা নাবিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

করোনার অন্ধকারে খাদ্য সামগ্রী দিয়ে আলো ছড়ানোর চেষ্টায় রক্তকমল : কুমিল্লার সময়



 

ইউনিভার্সেল কামাল : রক্তকমল ফাউন্ডেশন এর উদ্দ্যেগে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার প্রায় ৪৫টি গ্রামের ২৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন রক্তকমল ফাউন্ডেশন সুয়াগাজী। প্রতি পরিবারের জন্য ১০ কেজির একটি ব্যাগ বরাদ্দ  ছিলো, যাতে ছিলো খাদ্য দ্রব্য, এটা প্রথম ধাপের বিতরন, কিছুদিন পর ২য় ধাপের বিতরন শুরু করবে রক্তকমল। 

রক্তকমল ফাউন্ডেশনের উদ্যোক্তারা বলেন আপনার-আমার পক্ষে হয়তো পুরো দেশের জন্য কিছু করা সম্ভব নয়! কিন্তু নিজ জেলা,নিজ উপজেলা,নিজ গ্রামের মানুষদের জন্য কিছু করা সম্ভব! তাই সবাই নিজের জায়গা থেকে এগিয়ে আসুন,এই অবস্থায় সমাজের দরিদ্র মানুষদের পাশে দাঁড়ান।
তার বলেন এখনই সময় এগিয়ে আসার,এখনই সময় মানুষকে ভালোবাসার।

লালমাইয়ে ৩০০০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করলো উপজেলা আওয়ামীলীগ : কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় মহামারি করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে নিজ নিজ বাসায় অবস্থান করা তিন হাজার অসহায়, দুস্থ, কর্মহীন মানুষের মাঝে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির নির্দেশে ত্রাণ বিতরণ করলো লালমাই উপজেলা আওয়ামী লীগ। গণজমায়েত এড়াতে গতকাল বুধবার সকালে উপজেলা কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয় হতে উপজেলার ৯টি ইউনিয়ন চাল, ডাল, তেল,আলু,লবণ,সাবান একটি মোড়কে এলাকায় দুস্থ ও অসহায় কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও কে এম ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন, আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ,যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো প্রমুখ। আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস যাতে বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ঘরে থাকার আহ্বান করেছেন। করোনা মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের উদ্যোগে কর্মহীন মানুষদের বাড়ীতে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দলমতের উর্দ্ধে থেকে সবাইকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এই সময়ে স্বার্থন্বেষী একটি মহল অপপ্রচারে লিপ্ত আছে। এসব গুজবে কান না দিয়ে সরকারকে সহযোগীতা করুন।