Saturday, 1 February 2020

অধ্যক্ষ অপসারণ দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট : কুমিল্লার সময়



কুমিল্লার লালমাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ   দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে শিক্ষকরা কর্মবিরতি শুরু করেছেন। কলেজ শিক্ষক পরিষদের ডাকে ১লা ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টা থেকে ওই ধর্মঘট শুরু হয়। ফলে কলেজের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

কলেজের সব শিক্ষক কর্মবিরতি উপলক্ষে কলেজ অধ্যক্ষের অফিসের সামনে সকাল ৯টায় সমবেত হন। তাদের সঙ্গে সংহতি জানিয়ে সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীরা কর্মবিরতিতে যোগ দেন। শিক্ষকদের অভিযোগ, কলেজ অধ্যক্ষ সহকারী অধ্যাপক জেসমিন আক্তার   দীর্ঘদিন দিন ধরে সীমাহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও শিক্ষকদের সঙ্গে অসদাচারণ করে আসছেন। এসবের প্রতিবাদে ও তার অপসারণ দাবিতে অনির্দিষ্টকালের কর্মবরতি শুরু করেছে কলেজ শিক্ষক পরিষদ। এ সময় শনিবার সকাল থেকে শিক্ষকরা কাজে যোগ না দিয়ে অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত ধর্মঘট ও অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সোলায়মান চৌধুরী, শাহজাহান মজুমদার ও আয়েশা আক্তার বক্তরা দ্রুত সময়ে অধ্যক্ষর অপসারণ দাবি করেন। 
এর আগে সকালে শিক্ষকরা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।

এ ব্যাপারে জানতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক জেসমিন আক্তার এর সাথে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, আমি কোন প্রকার দূর্নীতির সাথে জড়িত নই। এই  কর্মসূচি পালিত হওয়ার কারণে আগামী ৩ তারিখ অনুষ্ঠিত অনার্স পরীক্ষার এডমিট কার্ড দিতে পারছিনা। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

No comments:

Post a Comment