Friday, 21 February 2020

লালমাই প্রেস ক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন : কুমিল্লার সময়


 
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো ভাষা শহীদদের। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ বেদী।  রাজনীতিবিদ, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তি, স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত ছিল শহীদ মিনার। 
বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় একুশে ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়ালের রক্তে রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালমাই প্রেস ক্লাব বাগমারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্হিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন অপু, প্রেস ক্লাব সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, সহ- সভাপতি রেদোয়ানুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মজুমদার, লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্যাহ, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো, আক্তার হোসেন,ছাত্রলীগ নেতা হান্নান মিয়াজী, প্রেস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ, সহ প্রচার প্রকাশনা সম্পাদক নাসির উদ্দীন, আবদুল হাই, রুহুল আমিন প্রমুখ ।

No comments:

Post a Comment