Sunday, 16 February 2020

কুমিল্লার চান্দিনায় দুই শত বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক : কুমিল্লার সময়





ইউনিভার্সেল কামাল :
কুমিল্লার চান্দিনায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ ফেব্রুয়ারী রবিবার সকালে ডিবি পুলিশের একটি টিমের অভিযানে চান্দিনা মহাসড়ক থেকে আবুল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২০০বোতল ভারতীয় ফেনসিডিল সিরাপ (মাদক) উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী আবুল হোসেন জেলার চান্দিনা উপজেলার মহারং এলাকার রফিকুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। ডিবি পুলিশের এস আই মুক্তল হোসেন আটকের সংবাদ নিশ্চিত করেন। এবিষয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয় (মামলা নং১৪) শেষে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

No comments:

Post a Comment