Saturday, 1 February 2020

মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স টি২০ ক্রিকেট টুর্নামেন্টে লালমাই কে হারাল মনোহরগঞ্জ: কুমিল্লার সময়





নাফিউ জামান নাফিজ :

মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স টি২০ ক্রিকেট টুর্নামেন্টে আজ শনিবার ১লা ফেব্রুয়ারী  দিনের দ্বিতীয় ম্যাচে লালমাই উপজেলা ক্রিকেট দলের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে মনোহরগঞ্জ উপজেলা ক্রিকেট দল।

লালমাইয়ের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রথমে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লালমাই দলের অধিনায়ক নাহিদ সাইমন।
শুরুতেই লালমাই উপজেলার দুই ওপেনার দেখে শুনে খেলা শুরু করলেও নিয়মিত বিরতিতে সব কয়টি  উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ১৫৪ রান সংগ্রহ করে। 
১৫৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে বেশ স্বাচ্ছন্দে ব্যাটিং করে মনোহরগঞ্জ উপজেলা ক্রিকেট দল।অধিনায়ক সফিকের অপরাজিত ৪১ বলে ৬৭ রানের উপর ভর করে সহজেই জয় নিশ্চিত করে তারা।
ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরষ্কার লাভ করে মনোহরগঞ্জ উপজেলা ক্রিকেট দলের অধিনায়ক মোঃ সফিকুর রহমান। 

এ জয়ে ২য় রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে গেল মনোহরগঞ্জ। অপর দিকে ম্যাচ হারায় হতাশা প্রকাশ করে লালমাইয়ের সমর্থকরা। তাদের প্রত্যাশা সামনের ম্যাচ গুলোতে ভালো খেলে জয়ের ধারায় ফিরবে লালমাই উপজেলা দল।

No comments:

Post a Comment