লালমাই (কুমিল্লা) প্রতিনিধি: এলাকায় প্রকাশ মৃত ‘সুধামনি সিংহ’ নামে লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত ভগবান চন্দ্রের ৩য় কন্যার সন্ধান পাওয়া যায়। ২০০৩ সালে আদালতে এক বন্টনের মামলায় তার আপন বোনের ছেলে পাড়া বাকই গ্রামের ঊষা রঞ্জন সিংহ সহ এক ভূমি দস্যু বাদী হয়ে তার মাসী সুধামনি সিংহ কে মৃত ও তার বড় মাসী মৃত নয়ন তারা সিংহ এর একমাত্র ছেলে মজলিশপুর গ্রামের নৃপেন্দ্র চন্দ্র সিংহকে অস্বীকার করে আসছে।
গত ১৮ ফেব্রুয়ারি রাতে ‘সুধামনি সিংহ ‘নূরপুর গ্রামে তাদের মামার বাড়িতে দেখা হয়। আদালতে মৃত দেখানোর ১৬ বছর পর ফিরে আসায় বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার বিষয়বস্তুতে পরিনত হয়েছে ।
বিগত ১৯৭৪ ইং থেকে সূধামনি সিংহ ও নৃপেন্দ্র চন্দ্র সিংহ ভারতের উওর ত্রিপুরা রাজ্যের ধর্মনগর মহকুমার চুড়াই বাড়ী গ্রামের নগরিক হয়ে আছেন।

No comments:
Post a Comment