আজ পহেলা ফেব্রুয়ারী কুমিল্লা জেলার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহাম্মদ স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাবঃ আলহাজ্ব আব্দুল মালেক বি.কম
চেয়ারম্যান, লালমাই উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাবঃ অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার
সাবেক অধ্যক্ষ, লালমাই সরকারী কলেজ,
জনাবঃ সামছুল হক মুন্সি
সভাপতি, বাগমারা উঃ ইউঃ আওয়ামীলীগ,
জনাবঃ নুরুল ইসলাম
সাধারণ সম্পাদক, বাগমারা উঃ ইউঃ আওয়ামীলীগ,
জনাবঃ সাজন মিত্র সিংহ
সাবেক সহকারী প্রধান শিক্ষক, বাগমারা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবঃ মনির আহমদ,
ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাবঃ আব্দুর রহিম, জনাবঃ হারুন-অর-রশিদ সর্দার, জনাবঃ ইমান হোসেন (মেম্বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাবঃ মোতালেব হোসেন।
এছাড়া অত্র এলাকার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সবার উদ্দেশ্য দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সর্বশেষ,
অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগীতা এবং ছাত্রদের উপস্থিতি অনুষ্ঠানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে পুরস্কার গ্রহন করে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীরা।

No comments:
Post a Comment