নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে দৈনিক বর্তমান ও স্থানীয় দৈনিক বাংলার আলোড়নের প্রতিনিধি, অনলাইন টিভি ২৪.কম এর জাহাঙ্গীর আলমের উপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই করার ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় মৌকরা ইউপির চান্দগড়া দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম তার শিশু পুত্রকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী যাওার পথে আগ থেকে ওত পেতে থাকা চান্দগড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে জয়নাল আবেদীন, তার ভাই কামাল হোসেন, ছালেহ আহম্মদের ছেলে ফকির মিয়া, তার ভাই সোহেল ও বজলুর রহমানের ছেলে খোরশেদসহ ১০-১২ জনের একটি দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় জাহাঙ্গীর গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকদের সহযোগিতায় থানা পুলিশ তাকে উদ্ধার করে।
সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, আমার ছেলেকে নিয়ে বাড়ী যাওয়ার পথে ১২/১৩ জনের একটি সন্ত্রাসী দল দশীয় অস্র সস্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্য হামলা করে, মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।আমার শিশু ছেলেকে বাচাঁতে আমি দোড়াইয়া বাড়ীতে গেলে, সেখানে তারা বাড়ী ঘর ভাংচুরের চেষ্টা করে। আমি চিৎকার করলে লোকজন আসলে আমাকে বেড়ধক মারধর করে।
এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নাঙ্গলকোট থানার এসআই সফিকুল ইসলাম জানান, ৯৯৯ সংবাদে সাংবাদিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেই,মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment