তমাল বণিক :
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর (বণিকপাড়া) ২৬ তম বার্ষিক উৎসব শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রম জুয়তুঃ বিশ্বশান্তি কল্পে কলিযুগে জীবের মুক্তি কামনায় ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ মহানাম যজ্ঞনুষ্ঠান উৎসব অনুষ্ঠিত হয়। গত ২৬ ফেব্রুয়ারী বুধবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ এর মধ্যে দিয়ে শুরু হয় বৃহস্পতি ও শুক্রবার ২দিন ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম যজ্ঞনুষ্ঠান চলবে ও ২৮ ফেব্রুয়ারী শুক্রবার মহাপ্রসাদ বিতরণ হবে শনিবার ভোর রাতে অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। উৎসব উপলক্ষে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। গতকাল সন্ধ্যায় উৎসব প্রাঙ্গণে গেলে এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি বাবু অমর কৃষ্ণ বৈষ্ণব, সাধারণ সম্পাদক বাবু বাবুল বণিক, নির্বাহী সদস্য রিপন বৈষ্ণব, তমল বণিক প্রমুখ।

No comments:
Post a Comment