মোঃ আবদুল আউয়াল সরকার: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের বনভোজন ও ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে।
গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বিখ্যাত ফয়েজ লেকে কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
সংগঠনের সভাপতি ও এশিয়ান টিভি’র কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক একুশে সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং লালমাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহজাহান মজুমদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক একুশে সংবাদ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ জুয়েল রানা মজুমদার, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক একুশে সংবাদ পত্রিকার কুমিল্লা ব্যুরো প্রধান মোঃ বাবর হোসেন, সহ-সভাপতি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ও সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আবদুল আউয়াল সরকার, সহ-সাধারণ সম্পাদক দৈনিক দেশ প্রতিক্ষণ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোঃ মনির হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ফারুক আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আমাদের কণ্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোঃ ফজলে রাব্বী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার ফটো সাংবাদিক ও কুমিল্লা সংবাদদাতা মোঃ তুহিন আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক একুশে সংবাদ পত্রিকার সদর দক্ষিণ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান নূর।
নির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার, একাত্তর টিভি’র ক্যামেরাম্যান মোঃ সাইদুর রহমান সোহাগ, দৈনিক গণতদন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার কুমিল্লা মহানগর প্রতিনিধি জি এম মোস্তফা আল মেহেদী, সাপ্তাহিক নিরিক্ষণ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাছুম বিল্লাহ তুহিন, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার গাজী মোঃ রুবেল, দৈনিক কালজয়ী পত্রিকার সহ-সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মারুফ, বিজয় টিভি’র ক্যামেরাম্যান মোঃ কামরুল হাসান হৃদয়, মোঃ জসিম উদ্দিন, আরিফুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি বলেন, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। মিথ্যা ও হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য সংবাদ পরিবেশন করে জতির সামনে তা তুলে ধরতে হবে।
সভা শেষে ফয়েজলেক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে সবাই একসাথে আনন্দ উপভোগ করেছে।

No comments:
Post a Comment