Tuesday, 11 February 2020

কুমিল্লার জ্যেষ্ঠ সাংবাদিক বাশার খান আর নেই : কুমিল্লার সময়




 


 কুমিল্লা জেলার অন্যতম প্রভাবশালী  জ্যেষ্ঠ সাংবাদিক মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি, লাকসাম প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা ও কু‌মিল্লা টে‌লি‌ভিশন সাংবা‌দিক ফোরা‌মের উপ‌দেষ্টা এম এ বাশার খান আর নেই। সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে।

ম‌স্তি‌ষ্কে রক্তক্ষরণ জ‌নিত কার‌ণে ঢাকার ইউনাই‌টেড হস‌পিটা‌লে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর৷
মরহুমের জানাজা লাকসামের নরপাটি গ্রামে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বাদ যোহর অনু‌ষ্ঠিত হ‌বে৷

মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সিনিয়র এই সংবাদকর্মী মোহনা টিভির জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।

No comments:

Post a Comment