Friday, 21 February 2020

প্রতিষ্ঠার দুই বছর লালমাই প্রেস ক্লাব : কুমিল্লার সময়






মো: নাছির আহম্মেদ :
আজ ২১শে ফেব্রুয়ারী লালমাই উপজেলার প্রথম নিবন্ধিত সংগঠন লালমাই প্রেস ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার সকালে লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের নেতৃত্বে লালমাই প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে বাগমারা কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান সাংবাদিক নেতারা।
পরে লালমাই প্রেস ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন উপলক্ষে বাগমারা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভা ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আলমগীর হোসেন অপু, লালমাই উপজেলা যুবলীগের আহব্বায়ক আবদুল মোতালেব, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, লালমাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বনিক, লালমাই প্রেস ক্লাব এর যুগ্ন সাধারন সম্পাদক এমদাদুল হক মজুমদার, এপিপি এড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন এর আঞ্চলিক শাখা'র সভাপতি ডা: শাহআলম,  সুবাস দাস, যুবনেতা সঞ্জয় শর্মা ও মোর্শেদ সহ প্রমুখ। 
অতিথির মধ্যে অধ্যাপক অালমগীর হোসেন অপু বলেন, লালমাই প্রেস ক্লাব হবে সত্যের ধারক বাহক, যেখানে হলুদদের কোন স্থান নেই, লালমাই প্রেস ক্লাবের থাকবে সকল দলের ও মতের লোক, যারা মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করে। তিনি লালমাই প্রেস ক্লাবের সফলতা কামনা করে বক্তব্য শেষ করেন।
অতিথির বক্তব্যে যুবলীগ নেতা আব্দুল মোতালেব বলেন, লালমাই উপজেলায় লালমাই প্রেস ক্লাব একটি আলোকিত সংগঠন, যেখানে সকল সাংবাদিক এক সাথে হয়ে কাজ করবে, লালমাই প্রেস ক্লাব হবে পরিশ্রমী সাংবাদিকদের মিলন স্থল, আমি লালমাই প্রেস ক্লাবের সফলতা কামনা করছি।
অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে লালমাই প্রেস ক্লাবের সভাপতি ডঃ শাহজাহান মজুমদার বলেন, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকাল থেকে আজ অবদি লালমাই উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাধারণ জনগনের ভালবাসায় আজকে দুই বছর অতিক্রম করছে, আমরা আগামি দিনেও সত্য ও সুন্দরের সাথে থেকে লালমাই উপজেলাকে একটি মডেল হিসেবে  উপস্থাপন করব।
তিনি আরো বলেনঃ-
লালমাই প্রেস ক্লাব এর অবকাঠামো সহ সকল বিষয়ে সময় উপযোগী একটি গণমাধ্যম কর্মীদের কেন্দ্রস্থল হবে-লালমাই প্রেস ক্লাব, ইনশাআল্লাহ। মন্ত্রী মহোদয়ের স্বপ্ন, লালমাই উপজেলাকে একটি রোল মডেলে পরিচিতি করে তোলা, উনার স্বপ্নের বাস্তবায়নের পাশে থাকবে লালমাই প্রেস ক্লাব। তাই লালমাই উপজেলার সকল সাংবাদিককে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বাঁধা বিপত্তির উর্দ্ধে উঠে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং সকল সাংবাদিকদের একটি প্লাটফর্মে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য অনুরোধ করছি।
পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

No comments:

Post a Comment