জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ১লা ফেব্রুয়ারী শনিবার বিকালে
মিনি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পেরুল স্টুডেন্ট ইউনিটি উদ্যোগে আয়োজিত খেলায় ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করছেন প্রধান অতিধি ইঞ্জিনিয়ার জামাল হোসেন ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার,কামাল হোসেন,সমাজসেবক সামছুল হক প্রমুখ।
খেলায় পেরুল ষ্টার স্পোটিং ক্লাব আদর্শ ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। আয়োজক পেরুল স্টুডেন্ট ইউনিটি একটি সামাজিক সংগঠন আর এই সংগঠন সমাজের দর্পনে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে সুন্দর ভাবে।
মাদকের বিরুদ্ধে ফুটবল যুবসমাজকে সংগঠিত করে ভাল কাজে উদ্ভুদ্ধ করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

No comments:
Post a Comment