আবদুল কাদের রিপন বাহরাইন প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ বাহারাইনে আজকে পর্যন্ত ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়। এদের মধ্যে বাহরাইনি তিনজন পুরুষ ও চারজন নারী। এ ছাড়া আক্রান্ত দুজন নারী সৌদি আরবের নাগরিক বলে জানানো হয়। আরো আক্রান্ত ৬ জনের পরিচয় জানা যায়নি। তবে বাহরাইনের নাগরিক বলে জানিয়েছে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। করোনা ভাইরাসে শনাক্ত হওয়াদের বেশির ভাগই ইরান সফর শেষে ট্রানজিট বিমানে দুবাইও শারজাহ হয়ে বাহরাইনে আসেন। ১৫ জনকে বর্তমানে সালমানিয়ার ইব্রাহিম খলিল কানু কমিউনিটি মেডিকেল সেন্টারের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান।
নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী রুখতে মঙ্গলবার সকালে বাহরাইন সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ দুবাই এবং শারজার সকল ফ্লাইট ৪৮ ঘণ্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। বুধবার হইতে বাহরাইন সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে।
বাহরাইনে এই ভাইরাসে এখন পর্যন্ত ২৩ জন আক্রান্ত হওয়ায় বাংলাদেশি সহ বাহরাইনের সকল লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাহরাইনে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির এ রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বাংলাদেশ দূতাবাসের পক্ষ হতে সতর্কতামূলক বিভিন্ন কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরিভাবে আহ্বান জানিয়েছেন যে সব দেশে এই ভাইরাসের উপস্থিতি আছে সেই দেশ থেকে কেউ আসলে, অথবা এই ভাইরাসের কোনো লক্ষণ কারও মধ্যে দেখা দিলে সঙ্গে সঙ্গে ‘৪৪৪’ নম্বরে ডায়াল করলে জরুরী সেবা প্রদান করা হবে।

No comments:
Post a Comment