Saturday, 22 February 2020

কর্মী বান্ধব নেতা অধ্যাপক আলমগীর হোসেন অপু লালমাইয়ের বিভিন্ন এলাকায় নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত : কুমিল্লার সময়





অধ্যাপক আলমগীর হোসেন অপু কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, তিনি ছাত্রলীগের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাহিত্য ও বির্তক সম্পাদক ছিলেন, বৃহত্তর লাকসাম উপজেলা ছাত্রলীগের সহ - সভাপতি পরবর্তীতে লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব সুনামের সহিত পালন করেছেন। এগুলো তার পরিচয় নয়, তার পরিচয় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মাঠ পর্যায়ের একজন জনপ্রিয় নেতা। সর্বদা সদালাপী অধ্যাপক আলমগীর হোসেন অপু  কর্মীদের কাছে যেমন জনপ্রিয় তেমন আস্থার স্থল। কর্মী বান্ধব এ নেতা কর্মীদের দুঃখ কষ্ট শোনেন, সমাধান করার চেষ্টা করেন।
গত জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। 
তারই ধারাবাহিকতায় তৃণমূল নেতা কর্মীদের সাথে গতকাল ২২ ফেব্রুয়ারী শনিবার বিকেলে সৌজন্য সাক্ষাত করেন পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  মোঃ আলী হোসেনের সাথে ,পরে ভূশ্চি বাজারের ব্যবসায়ী ভুলইন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন মজুমদার,সন্ধ্যায় গৈয়ারভাঙ্গা বাজার বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের অস্হায়ী কার্যালয়ে চায়ের আড্ডায় বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে তিনি বলেন এই এলাকার মাটি ও মানুষের নেতা আমাদের গর্ব মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, আমরা সব সময় ওনার জন্য দোয়া করবো তিনি যেন সুস্হ থাকেন। আমরা দেশে এবং দেশের বাইরে যেখানেই যাই পরিচিত হওয়ার পর মানুষ বলে অর্থমন্ত্রী একজন ভালো মানুষ নিরহংকারী তখন আমরা গর্বিত হই। তিনি বলেন এক সময় সন্ত্রাসের জনপদ আজ শান্তির আবাসস্থল, পূর্ববর্তী সাংসদ মনিরুল হক চৌধুরীর কাজেই ছিল মামলা হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড করা, এই আমার বিরুদ্ধে ২৭ টি মামলা করেছিল তখনকার সময়।, কলেজে চাকুরী করতাম বেতন বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমাদের প্রিয় নেতা কামাল ভাই এ এলাকার মানুষকে ভালবেসে এখানে শান্তির বীজ বপন করেছেন।   
বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার এর পরিচালনায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, ডাঃ খোকন, মাষ্টার আবদুল আউয়াল, নুরুল ইসলাম,  যুবলীগ নেতা আলমগীর হোসেন অপু, আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতা কর্মীরা এসময় উপস্হিত ছিলেন।        

 

No comments:

Post a Comment