Friday, 28 February 2020

মোহনপুর যুব সমাজের উদ্যোগে কুরআন তেলওয়াত, ইসলামী সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত: কুমিল্লার সময়





মহিউদ্দিন বিন নুরু :
গতকাল শুক্রবার কুমিল্লার  লালমাই উপজেলার মোহনপুর যুব সমাজের উদ্যােগে পবিত্র কুরআন তেলওয়াত, ইসলামি সংগীত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলার ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান মজুমদার। সম্মানিত মেহমান ছিলেন, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার। 
বিশেষ অতিথি লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আবদুল মালেক ও সদস্য মিজানুর রহমান, জাফর মেম্বার, সামছু মেম্বার ও আবুল কাসেম প্রমুখ। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন  অধ্যক্ষ মাও: হাসানুজ্জামান, মাও: আ: কাদের মোমতাজী, মাও: সামছুল আরেফীন ও হাফেজ অহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাও: খোরশেদ আলম এবং পরিচালনায় ছিলেন মো: জাবের হোসেন জাবেদ, মো: মহিউদ্দিন বিন নুরু, মো: এয়াকুব হোসেন ও মো: মোশারফ হোসেন।

No comments:

Post a Comment