‘মুজিব বর্ষ ভিক্টােরিয়ান্স টি-২০’ ক্রিকেট টুর্নামেট ফাইনাল খেলা আগামী ২৯ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে। কুমিল্লা ১৭ উপজেলা ও কুমিল্লা সিটি কর্পারেশনের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে উক্ত খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকারর মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপি।
আগামী বৃহস্পতিবার থেকে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের কুমিল্লা ভিক্টােরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডমী গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
সেমিফাইনালে সকাল ৯:০০ টায়কুমিল্লা সিটি কর্পোরেশন বনাম বরুড়া উপজেলা। দুপুর ১:০০ টায় মনোহরগঞ্জ উপজেলা বনাম মেঘনা উপজেলা। আগামী ২৯ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১২:০০ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।(ফাইল ফটো)

No comments:
Post a Comment