Sunday, 9 February 2020

বিশ্বকাপ জয়ী দলকে অভিনন্দন অধিনায়ক আকবর আলীর বাবা-মা'র : কুমিল্লার সময়




অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন তরুণ টাইগার ক্যাপ্টেন আকবর আলীর বাবা-মা।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীর বাবা ও মা। তারা আশা প্রকাশ করেন এই দলের খেলোয়াড়রা বাংলাদেশকে আরও সাফল্য এনে দেবে।

অধিনায়ক আকবর আলীর বাবা মোহাম্মদ মোস্তফা জানান, বিসিবি থেকে তাকে আগেই বলা হয়েছিলো ছেলেকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসার জন্য। কিন্তু, তিনি তখন জবাবে বলেছিলেন, 'ওরা যদি অপরাজিত চ্যাম্পিয়ন হয় তবেই বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে আসব।'
আর অধিনায়ক আকবর আলীর মা জানান, 'ছেলেরা জিতুক এটাই চাওয়া ছিল। আমাদের চাওয়া পূরণ হয়েছে।' আকবরের মা সৃষ্টি কর্তার কাছে চান তারা আরও উঁচুতে পৌঁছাক। তাদের হাত ধরে আরও সাফল্য ধরা দিক।

No comments:

Post a Comment