কুমিল্লা জেলার লালমাই উপজেলার শাকেরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আজ ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পীরজাদা মোঃ সরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থ মন্ত্রীর সহকারী একান্ত সচিব ও লালমাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, বেলঘর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান মনু, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী, সহ সকল নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন ।

No comments:
Post a Comment