লালমাই (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় ঝরণা আক্তার (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সকালে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শানিচোঁ গ্রামের স্বামীর বাড়ীতে এ ঘটনা ঘটে। ঝরণা আক্তার ওই গ্রামের এসাক মিয়ার ছেলে ব্যবসায়ী মো. হান্নানের স্ত্রী। তার বাবার বাড়ী নোয়াখালী সদর উপজেলার চরমুটুয়া ইউনিয়নের রামানন্দী গ্রামে। স্থানীয়রা জানান, প্রায় তিন বছর পূর্বে পারিবারিকভাবে ঝরণার সঙ্গে হান্নানের বিয়ে হয়। বিয়ের পর ঝরণা তার স্বামীর বাড়ীতে ছিলো। ওই দম্পতির ৩ বছর বয়সী ইব্রাহিম নামে একটি শিশুপুত্র আছে। শুক্রবার সকালে স্বামী হান্নান সহ ওই ইউনিয়নের পদুয়ায় দাওয়াত খেতে যান ঝরণা। দাওয়াত অনুষ্ঠান থেকে ফিরে তার স্বামী হান্নান চট্রগ্রামে তার ব্যবসা কেন্দ্রে ফিরে যান। রাতে যার যার মত শুয়ে পড়েন। গতকাল শনিবার সকালে তার উঠতে দেরি দেখে তার শ্বাশুড়ি দরজা খুলে দেখে নিজ ঘরের তীরের (ধর্ণা) সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ঝরণা। পরে পরিবারের লোকজন তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইউব এর বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা উপ- পরিদর্শক আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে।

No comments:
Post a Comment