তমাল বণিক:
কুমিল্লার লাকসামে গৃহবধূকে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি দিঘীরপাড় গ্রামে। আটককৃত মাসুদ রানা (২৮) একই গ্রামের সিরাজুল ইসলামে ছেলে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে একই গ্রামের এক চা দোকানদারের স্ত্রী প্রকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যায়। এ সময় আগ থেকে উৎপেতে থাকা একই গ্রামের সিরাজুল ইসলামে ছেলে মাসুদ রানা গৃহবধূর মুখ চেপে ধরে ধর্ষণ করে। জোরপূর্বক ধর্ষণের কারণে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। গৃহবধূর কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের আশপাশ খোঁজাখুঁজির পর পাশে গোয়াল ঘর থেকে উদ্ধার করে।
ওইদিন সকালে গৃহবধূ বাদী হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর লাকসাম থানা পুলিশের এসআই জাহাঙ্গির আলম লাকসাম বাইপাস এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে, পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
লাকসাম থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

No comments:
Post a Comment