Sunday, 9 February 2020

চান্দিনাকে হারিয়ে আবারো বিজয়ী লালমাই উপজেলা- কুমিল্লার সময়




আজ ৯ই ফেব্রুয়ারি লালমাই শেখ রাসেল মিনি ক্রিকেট স্টেডিয়ামে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স T-20 ক্রিকেট টূর্ণামেন্টে লালমাই উপজেলা ক্রিকেট দল ১৮২ রানে চান্দিনা উপজেলা ক্রিকেট দলকে পরাজিত করে। খেলায় লালমাই -২৬৫/৩ চান্দিনা-৮৩/১০ করে। এই খেলায় জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় মেহেদী লালমাই উপজেলা  দলে খেলেন।     

খেলায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর এপিএস মিজানুর রহমান, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, যুবলীগ নেতা আমান উল্লাহ, লালমাই ক্রিকেট টিমের ম্যানেজার আরিফুর রহমান রাব্বি, প্রেম ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, সহ ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন অপু প্রমুখ। 


No comments:

Post a Comment