Friday, 7 February 2020

লালমাইয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত : কুমিল্লার সময়




 

বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়েছে দুর্নীতি। সর্বগ্রাসী দুর্নীতির কবলে আজ বিপন্ন মানবসভ্যতা। সর্বনাশা এই সামাজিক ব্যাধির মরণ ছোবলে বর্তমান সমাজ জর্জরিত। সর্বোচ্চ প্রশাসন থেকে শুরু করে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, শিল্প-বাণিজ্যসহ সর্বত্রই চলছে দুর্নীতি। তাই বিশেষজ্ঞরা দুর্নীতিকে জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছেন। 
গতকাল ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কুমিল্লার লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাতের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত  হয়। এসময় উপস্হিত ছিলেন উপজেলা  নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোতাহার হোসেন জুয়েল, সহ- সভাপতি এডভোকেট আবুল কাসেম, দুর্নীতি প্রতিরোধ কমিটির ও লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সংগঠক,মানবাধিকার কর্মী ও প্রবাসে বাংলার পত্রিকার সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন অপু, জাহিদুল ইসলাম সবুজ,বাংলাদেশ বেতারের সংবাদ পাঠিকা মধু ছন্দা বণিক প্রমুখ। 
দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ হাসান শহীদ শামীম,পুতুল রানী সিংহ,ও মাইফুল আক্তার ডলি। 

No comments:

Post a Comment