মুজিব বর্ষ ভিক্টােরিয়ান্স টি-২০’ ক্রিকেট টুর্নামেট ফাইনাল খেলা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। কুমিল্লায় ১৭ উপজেলা ও কুমিল্লা সিটি কর্পারেশনের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে উক্ত খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকারর মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপি।
আগামীকাল শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের কুমিল্লা ভিক্টােরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডমী গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলা দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশ গ্রহন করবেন বরুড়া উপজেলা বনাম মনোহরগঞ্জ উপজেলা । বিগত খেলা গুলোর ন্যায় ফাইনাল খেলায় জাতীয় দলের খেলোয়াড়গণ অংশগ্রহণ করবেন।

No comments:
Post a Comment