Wednesday, 29 April 2020

মনোহরগঞ্জে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু : কুমিল্লার সময়



 

মনোহরগঞ্জ প্রতিনিধি :  কুমিল্লার মনোহরগঞ্জে ক্ষেত থেকে ধান বাড়ি নেয়ার পথে বজ্রপাতে মো. শাহাজাহান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি ঘটে। মো. শাহাজাহান মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় গ্রামের মৃত কালামিয়ার ছেলে। তিনি পেশায় রিকশা চালক ছিলেন। 
স্থানীয় বাসিন্দা মাস্টার আমিন শরীফ জানান, সকাল থেকে শ্রমিকদের সাথে জমিতে ধান কাটছিলেন। কাটা শেষে ধান বাড়ি নেওয়ার পথে বজ্রপাতে ক্ষেতেই তিনি মারা যান। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে বাড়ি নেয়া হয়েছে। 
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, বজ্রপাতে মৃত্যুর কথা শুনে মরদেহ দেখতে গিয়ে জেলা প্রশাসকের ত্রাণ সহায়তা থেকে ওই মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

No comments:

Post a Comment